রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

নতুন কুঁড়ি হিফযুল কোরআন প্রতিযোগিতায় ১৩.৫০ লাখ টাকার পুরস্কার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ

বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করতে যাচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা। পবিত্র কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং তরুণ প্রজন্মের মধ্যে ইসলামিক মূল্যবোধ ও মেধার বিকাশ ঘটাতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই প্রতিযোগিতা অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায় থেকে শুরু হবে। উপজেলায় বিজয়ী প্রতিযোগীরা পরবর্তীতে জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। প্রতিটি ধাপে মেধার কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের নির্বাচন করা হবে।

আয়োজক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশসেরা হাফেজদের এই প্রতিযোগিতায় মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার আকর্ষণীয় আর্থিক পুরস্কার প্রদান করা হবে। কওমি ও নূরানী মাদ্রাসাসহ দেশের বিভিন্ন প্রান্তের উদীয়মান হাফেজ শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, এই ধরনের ইসলামবান্ধব উদ্যোগ দেশের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং নৈতিকতা গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD