সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

ইতালি উপকূলে ৪০ অভিবাসন প্রত্যাশী নিয়ে নৌকা নিখোঁজ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ

ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের উপকূলে নিখোঁজ হওয়া একটি নৌকার অনুসন্ধান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। গতকাল রোববার (১৪ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ৪০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন ওই নৌযানে।

ইতালির রাই নিউজের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজিন্সের খবরে বলা হয়েছে, ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বিপদে পড়া মানুষদের সহায়তাকারী সংস্থা ‘অ্যালার্ম ফোন’ নিখোঁজের বিষয়টি অবহিত করে। তারা জানায়, নৌকাটির সঙ্গে গত শনিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা শুরু হয়।

ইইউর সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের উড়োজাহাজের মাধ্যমে ১৭ ঘণ্টা অনুসন্ধান চালানো হয়েছে। কিন্তু তাদের তিনটি মিশনই বিফল হয়। অভিবাসীবাহী ওই নৌকা ধ্বংসের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

শনিবার, এক্স-এ এক পোস্টে অ্যালার্ম ফোন বলেছে, ‘তারা কোথায়? গতকাল সকালে বিপদে পড়া একটি নৌকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, ওই নৌকায় ৩৬ থেকে ৪৫ জন লোক ল্যাম্পেডুসার দিকে যাচ্ছিল।’

সংস্থাটি আরও যোগ করেছে, ‘কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা কোনো তথ্য জানাতে পারেনি। আমরা এখনও পর্যন্ত ইতালীয় দ্বীপে তাদের অবতরণের কথা শুনিনি।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD