শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

হরমুজে মাইনের আঘাতে ২ সুপারট্যাংকারে আগুন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশে নৌমাইনে আঘাতের দুটি সুপারট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সেগুলো অচল হয়ে যায় এবং নাবিকেরা জাহাজ ছেড়ে যেতে বাধ্য হন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। এই ঘটনার পর ওই অঞ্চলে চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী করণীয় নির্ধারণে কাজ করে যাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD