শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

পশ্চিম তীরের হেবরনে ভবন ভাঙা ও ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ শুরু করেছে ইসরাইলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি সামরিক চৌকিতে ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই সেনা নিহত হওয়ার পর এ কাজ শুরু করে দখলদার তেল আবিব।

হামলার পর হেবরনে পূর্ণ অবরোধের ঘোষণা দেয় ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ। এরপরেই শুরু হয় নির্বিচার দমনপীড়ন। স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানান, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একের পর এক ফিলিস্তিনিদের বাড়িঘর ও বাণিজ্যিক স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এই আকস্মিক পদক্ষেপে হাজারো মানুষ চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনে বাধ্য হয়েছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, সম্মিলিত শাস্তি প্রদানের এই নীতি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তবে ইসরাইলি প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযান আরও তীব্র করা হতে পারে। অবরুদ্ধ এই জনপদে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ বন্ধ থাকায় মানবিক সংকট চরমে পৌঁছেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD