শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

অসাম্প্রদায়িক চেতনা বাঁচিয়ে রাখতে আবারও আ.লীগকে ভোট দেওয়ার আহ্বান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩ ১:৫০ অপরাহ্ণ

অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো সম্প্রদায়ের উৎসব ‘ঢাকা ওয়ানগালা ২০২৩’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সকল সম্প্রদায়ের পাশে থাকেন। সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ দেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই। অসাম্প্রদায়িক চেতনাকে বাঁচিয়ে রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ডিএনসিসি মেয়র বলেন, বনানী পার্কের মাঠে দুর্গাপূজা হচ্ছে, বনানী বিদ্যানিকেতন স্কুল মাঠে ওয়ানগালা উৎসব হচ্ছে। এটাই তো চাই আমরা, এটাই তো অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা তো এমন দেশ চাই, এমন শহর চাই যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে। জাতির জনকের নির্দেশনা ছিল ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্ম ও সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজনে ডিএনসিসি সবসময় পাশে থাকবে।

গারো সম্প্রদায়ের দীপঙ্কর রিচিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, ডিএনসিসির ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD