শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

অধিনায়কত্ব হারালেন নাহিদা, নতুন দায়িত্ব পেলেন মোস্তারি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ২:০২ অপরাহ্ণ

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই সময়টা তেমন ভালো কাটছে না নাহিদা আক্তারের। তার অধিনায়কত্বে প্রথম ম্যাচটাই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচেই আঙুলে চোট পান বাঁহাতি এই স্পিনার। চোটের কারণে দলের পরবর্তী ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন তিনি। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বভার অর্পিত হয়েছে মোস্তারির ওপর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সূত্র থেকে গণমাধ্যমকে জানান হয়েছে যে, নাহিদা আক্তারের চোট বেশ গুরুতর এবং তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। দলের এই সংকটময় মুহূর্তে নতুন অধিনায়কের অধীনে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে নারী ক্রিকেট দল। মোস্তারির নেতৃত্বে আসন্ন ম্যাচগুলোতে দল ভালো পারফর্ম করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোচিং স্টাফরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD