শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

গণভোটের রায় অনুযায়ী সংস্কার পরিষদ গঠনের দাবি ছাত্রশক্তির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ণ

সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই দাবি অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংগঠনের নেতারা।

এক যৌথ বিবৃতিতে জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী এ দাবি জানান। তারা গণমাধ্যমকে জানান, ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশের রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য জনগণের যে রায় এসেছে, তার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। বিশেষ কোনো কমিটির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটানোর চেষ্টা করা হলে তা ছাত্রসমাজ মেনে নেবে না।

তারা আরও বলেন, ফ্যাসিবাদের দোসর স্বৈরাচারী শেখ হাসিনার আমলের বিতর্কিত ও অগণতান্ত্রিক সংবিধানের সংস্কার কেবল কিছু বিশেষ কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং গণভোটের স্পষ্ট ম্যান্ডেট। অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান জাতীয় ছাত্রশক্তির শীর্ষ এই দুই নেতা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD