বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

কলকাতায় আগুনে স্ত্রী-সন্তানসহ সাংবাদিক নিহত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ

ভারতের কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শারমীন (২৫), সন্তান স্বর্ণশীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন।

দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

দেবাশীষ দত্তের পরিবার থেকে চারজনেরই মৃত্যুর খবর জানানো হয়েছে। চিকিৎসার জন্য তারা প্রথমে চেন্নাই এবং পরে কলকাতায় অবস্থান করছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় হোটেল শিখা ইন-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান বলেন, সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন।

দেবাশীষের বাড়িতে গিয়ে দেখা যায় তার আট বছর বয়সী মেয়ে এবং বাবা-মা বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন।

দেবাশীষের সাংবাদিক বন্ধু তৌহিদী হাসান বলেন, গত ৩ অগস্ট চিকিৎসার জন্য পরিবারসহ চেন্নাই যান দেবাশীষ। সোমবার রাতে চেন্নাই থেকে এয়ারে কলকাতায় আসেন তারা। আজকেই তাদের কুষ্টিয়া ফিরে আসার কথা ছিল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD