বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ইউনাইটেড নেশনস প্লাজার তুর্কি হাউসে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুভাবাপন্ন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বিশেষ করে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই সময়ে দুই দেশের ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে পারস্পরিক লাভজনক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার এবং অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও সম্প্রসারণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা সমসাময়িক ইস্যু নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ধারাবাহিকতায় তুরস্কের রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠক বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সাফল্যকে আরও বেশি সুসংহত করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD