নড়াইল-মাগুরা সড়কে মাটিটানা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) নড়াইল-মাগুরা মহাসড়কের হবখালী ইউনিয়নের কাগজীপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।