বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

কক্সবাজারে অক্টোবরেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

আসন্ন অক্টোবর মাসের মাঝামাঝি সময়েই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

২৮ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখার সময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আমরা অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করার প্রস্তুতি নিচ্ছি। দ্রুতগতিতে অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। ইতোমধ্যে আন্তর্জাতিক টার্মিনালের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।”

সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন জানান, প্রাথমিকভাবে একটি মাত্র ফ্লাইট দিয়ে আন্তর্জাতিক যাত্রী পরিবহন শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের জন্য টিকিটের মূল্যও সহনীয় রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD