রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সেন্টমার্টিনে জেলের জালে ১০ পোপা মাছ, ৭ লাখ টাকায় বিক্রি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ১০:০৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়া ১০টি পোপা মাছ ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। সেন্টমার্টিন দ্বীপের উপকূলে স্থানীয় জেলে আবদুল গণির কাছ থেকে টেকনাফের এক ব্যাবসায়ী মাছগুলো কিনে নেন।

সোমবার (৯ অক্টোবর) ভোররাত ৩টার দিকে সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা আবদুল গণির ট্রলারের জালে মাছগুলো ধরা পড়ে। দ্বীপে নিয়ে আসার পর মাছগুলো দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। মাছগুলো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কালা পোপা’ নামে পরিচিত।

জেলে আব্দুল গণি বলেন, মাছ ১০টি টেকনাফের ব্যবসায়ীর কাছে ৭ লাখ টাকায় বিক্রি করেছি। মাছগুলোর একেকটির ওজন ১২ থেকে ২০ কেজি ছিল। প্রথমে ২০ লাখ টাকা চেয়েছিলাম। কিন্তু এত টাকা দিয়ে কেউ কিনতে না চাওয়ায় শেষ পর্যন্ত ৭ লাখ টাকায় ছেড়ে দিলাম।

ব্যবসায়ীরা জানান, পুরুষ প্রজাতির কালো পোপা মাছের বায়ুথলি মোটা ও বড় হয়। পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এ মাছের প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে পুরুষ কালো পোপা মাছের দাম আকাশ চুম্বি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD