বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৫:২৯ am

নারায়ণগঞ্জের আড়াই হাজারের নাগেশ্বর এলাকায় বাসায় গ্যাস বিস্ফোরণে হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- অরিজিৎ (৩৫), তার স্ত্রী অপু বিশ্বাস রিঙ্কু (২৮) ও ছেলে কাব্য (২)।

শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রোববার (৮ অক্টোবর) সকালে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা জীবন বলেন, অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। আমরা জানতে পেরেছি অনেক রাতে তার স্ত্রী বাচ্চার জন্য দুধ গরম করতে রান্নাঘরে যান। এসময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে অপু বিশ্বাসের শরীরের ৮০ শতাংশ, ছেলে কাব্যের ২০ শতাংশ ও স্বামী অরজিৎ এর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে অপু বিশ্বাস ও শিশু কাব্যের অবস্থা গুরুতর।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD