রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

বৃষ্টিতে রেললাইনের মাটি সরে কিশোরগঞ্জে ট্রেন চলাচল বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ৮:৪৮ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জে বৃষ্টিতে মাটি সরে গিয়ে রেললাইন ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে মানিকখালি ও হালিমপুর এর মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ লাইনে প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এগারসিন্দুর প্রভাতী সরারচর স্টেশনে আটকা পড়েছে। অপর দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস মানিকখালী স্টেশনে আটকা আছে।

কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃষ্টিতে রেললাইনের মাটি সরে যাওয়ায় মূল লাইন ভেঙে গেছে। লাইন মেরামতের কাজ চলছে। মেরামত করতে ঘণ্টা দেড়েক সময় লাগবে। তখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD