বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫ ৭:৪৬ am

অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন ও ড. কনক সরওয়ারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত।

শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকী ভট্টাচার্য।

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে লিখেন, আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।

তিনি আরও লিখেন, বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?

এদিকে শুক্রবার (০৯ মে) ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত চারটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে- যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি। ভারতের ইউটিউবে বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই চারটি দেখা যাচ্ছে না। এই চ্যানেলগুলোর ব্যাপারে সার্চ করতে গেলেই মেসেজ আসছে, সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে (ভারতে) পাওয়া যাচ্ছে না।

ডিসমিসল্যাব ভিপিএনের মাধ্যমে ৩৮টি টিভি চ্যানেল চেক করে এই চারটি বন্ধ পেয়েছে এবং তাদেরকে যমুনা টেলিভিশন নিশ্চিত করেছে যে, ইউটিউবের পক্ষ থেকে ব্লকিংয়ের বিষয়ে একটি অফিশিয়াল নোটিশ দেওয়া হয়েছে তাদের।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনো তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করে, তাহলে ইউটিউবকে তা ব্লক করার জন্য আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে দেশটির সরকারের।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স জানিয়েছে, তাদের আট হাজার অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে ভারতে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD