শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ২:১০ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারত সরকার এবং সুশীল সমাজের মধ্যে সুসম্পর্ক থাকলেও সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে বলে মন্তব্য করেছেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের সাবেক চেয়ারপারসন ও সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক ড. সঞ্জয় কে ভরদ্বাজ।

সোমবার (২ অক্টোবর) ”ভারত-বাংলাদেশ সম্পর্ক: সুযোগ ও চ্যালেঞ্জ” শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন অধ্যাপক ভরদ্বাজ।

ভরদ্বাজ বলেন, বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। দুদেশের সুশীল সমাজের মধ্যে সুসম্পর্ক রয়েছে। কিন্তু দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে। সে কারণে বাংলাদেশ ও ভারত সম্পর্ক বাধাগ্রস্থ হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের জনসাধারণের মধ্যে ভারত সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে কূটনৈতিক সম্পর্কের উন্নতি প্রয়োজন।

অধ্যাপক ভরদ্বাজ অপর্যাপ্ত অর্থনৈতিক শক্তি, আমলাতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক জবাবদিহি, ফেডারেল ও কোয়ালিশন রাজনীতিকে কাঠামোগত প্রতিবন্ধকতা, ভারসাম্যপূর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অভাব, চীন ও মার্কিন সম্পর্কের অনিশ্চয়তা ইত্যাদিকে বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রধান নীতিগত চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

তিনি বলেন, সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে ভারত তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়েছে। দেশটি এখন দ্বিপাক্ষিকতা বাদ দিয়ে বহুপাক্ষিকতা, একতরফাবাদ থেকে গঠনমূলক একতরফাবাদ এবং সম্পদ জাতীয়তাবাদের দিকে ঝুঁকে পড়ছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের সেন্টার ফর পিস স্টাডিজ এ সেমিনারের আয়োজন করে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD