বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ

মাগুরায় বজ্রপাতে মিরাজ মীর (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাঘবদাইড় ইউনিয়নের পদ্ম বিলে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ দোড়ামথনা গ্রামের কামাল মীরের ছেলে।

নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন নান্টু বলেন, দুপুরে পদ্ম বিলে মিরাজ ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাত হরে তার মৃত্যু হয়।

পরে পাশের জমিতে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার এসআই হাফিজুর রহমান বলেন, দোড়ামথনা গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তার পরিবারের কাছে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD