মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

নিরাপত্তা ব্যবস্থায় খুশি, বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৫৪ পূর্বাহ্ণ

অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এর মাঝেই গত আগস্টে ক্ষমতার পটপরিবর্তনকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা নিয়ে কিছুটা প্রশ্ন উঠে। বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর মাঝেই শঙ্কা ছিল ঘরের মাঠে আসন্ন প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নিয়েও।

তবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি দক্ষিণ আফ্রিকা। অক্টোবরে টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ দুটি টেস্ট খেলতে আসছে তারা। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

সিরিজটি সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সম্প্রতি ঢাকায় এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল। শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শন করেন তারা।

এরপর মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখে দক্ষিণ আফ্রিকার সেই প্রতিনিধি দল। পরে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ জানায় নিরাপত্তায় খুশি আফ্রিকা প্রতিনিধিরা। এরপর আজ (সোমবার) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে সিরিজ খেলতে আসার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD