মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

চমক রেখেই বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ

ভারতের বিপক্ষে চলছে বাংলাদেশ দলের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর মধ্যে আজ রোববার টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে ডাক পেয়েছেন স্পিনার রাকিবুল হাসান এবং ওপেনার পারভেজ হোসেন ইমন। এদের মাঝে অফ স্পিনার রাকিবুল এবারই প্রথম ডাক পেলেন জাতীয় দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। যে দলে অবধারিতভাবেই নেই সাকিব আল হাসানের নাম। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই ক্রিকেটার কদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে কদিন আগেই বাংলাদেশ হাই-পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়ার হয়ে টপ এন্ড সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাকিবুল হাসান এবং পারভেজ হোসাইন ইমন। পাকিস্তান শাহীনস এবং বিগ ব্যাশের দলগুলোকে নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টে টানা ভাল খেলারই পুরষ্কার পেলেন দুজনে।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, মেহেদী হাসান মিরাজ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD