মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শান্তর ফিফটিতে ব্যবধান কমাচ্ছে বাংলাদেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ

পানি পানের বিরতির পর ক্রিজে বল গড়াল মাত্র দুটি। দিনের বাকি কমপক্ষে আরও ১০ ওভার। তখনই হঠাৎ আম্পায়াররা দিনের আলো পরীক্ষায় নেমে পড়েন, বিষয়টি আন্দাজ করতে পেরে রোহিত শর্মা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। বলতে থাকেন- তারা স্পিন দিয়ে চালিয়ে নিতে পারবেন। তখন পেসার মোহাম্মদ সিরাজও মজা করে স্পিন বল করার ভঙ্গি দেখান, তবে আলোকস্বল্পতায় ঠিকই ক্রিকেটারদের মাঠ ছাড়তে বলেন আম্পায়াররা।

ফলে নির্ধারিত সময়ের আগেভাগেই শেষ হয়ে গেল চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা। তার আগে বাংলাদেশ আগ্রাসী মেজাজে ব্যাট করে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে। নাজমুল হোসেন শান্ত ৫১ এবং সাকিব আল হাসান ৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামবেন। বাংলাদেশের জয়ের জন্য এখনও প্রয়োজন ৩৫৭ রান।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD