মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

বিসিবির বৈঠকে যোগ দিয়েছেন ফাহিম-ফারুক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ৫:১৮ পূর্বাহ্ণ

বিসিবির বৈঠকে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। একইসঙ্গে দেখা গিয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। এছাড়া কাজী ইনাম, মাহবুব আনামকেও দেখা গেছে। এছাড়া আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেখার আহমেদ মিঠুও যোগ দিয়েছেন বৈঠকে।

বিসিবির গঠনতন্ত্র মোতাবেক পরিচালক বোর্ডের সদস্যদের অন্তত ৯ জনের উপস্থিতি দরকার। তবে পরিচালক না হলেও এতে উপস্থিত হয়েছেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম। অন্যদিকে পরিচালকদের মধ্যে সাজ্জাদুল আলম ববি আমন্ত্রণ পাননি বৈঠকের।

১১টায় শুরু হওয়া এই বৈঠকে পরিচালকদের মাঝে আরও উপস্থিত আছেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD