বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জিএম কাদের, মেনন ও ইনু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪ ৯:২৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (২৩ জুন) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দুপুর আড়াইটার দিকে অতিথি গ্যালারীতে উপস্থিত হন তিনি।

এছাড়া আলোচনা সভার অনুষ্ঠানে জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়াকাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুর বশর মাইজভান্ডারিসহ ১৪ দলের অন্যান্য দলের নেতাদের দেখা যায়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD