মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

কক্সবাজার ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে ছপুর আহমদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) বিকেল ৪টার দিকে ঈদগাঁও উপজেলার পোকখালী পশ্চিম মালমোরাপাড়া কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত ছপুর আহমদ টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের কর্মী।

টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেব বলেন, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শামসুল আলম সকাল থেকে কেন্দ্রে প্রভাব বিস্তার করেন। একপর্যায়ে আমার ওপর হামলার চেষ্টা করেন। সর্বশেষ ভোটগ্রহণের শেষ পর্যায়ে আমার এক কর্মী ভোটারদের কাছ থেকে ভোট চাইলে শামসু আলমের স্বজনরা আমার কর্মীর ওপর হামলা করেন এবং ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শামসুল আলম বলেন, তারাই আমার ওপর হামলা করছে। তবে কীভাবে কি হয়েছে সেটি আমি জানি না।

ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, ছুরিকাঘাতে একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD