আগামী ১৯ নভেম্বর সরকারি সফরে লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফরকে ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি এবং দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন পর দেশের উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ জেলায় একজন শীর্ষ নেতার সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সফরসূচি অনুযায়ী, এদিন তিনি লালমনিরহাট জেলায় অবস্থিত মর্যাদাপূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ব… এ ছাড়াও স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে চরম অবহেলিত ও বঞ্চিত এই জনপদের উন্নয়নে বর্তমান সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রধানমন্ত্রীর এই সফরকে সফল ও সার্থক করে তুলতে জেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দফায় দফায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লালমনিরহাটের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে লালমনিরহাটের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং কর্মসংস্থান খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আরববাংলা টিভি