মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষায় চার জেলায় ৫২ প্লাটুন বিজিবি মোতায়েন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে তিন শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য হিসেবে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

গত কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে যেসব অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে, তা কঠোর হাতে দমনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের নানামুখী চক্রান্ত এবং কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠনগুলোর নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং জনজীবন স্বাভাবিক রাখতে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে গাজীপুর ও নারায়ণঞ্জের মতো ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। গোপালগঞ্জেও অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে যাতে কোনো মহল বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

প্রশাসনের পক্ষ জানানো হয়েছে, দেশের সার্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD