মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বজ্রপাতে একই পরিবারের ২ জনসহ নিহত ৩

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪ ৮:৩২ পূর্বাহ্ণ

নরসিংদীতে বজ্রপাতে দুই নারীসহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে৷ এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে আলোকবালী গ্রামের ইমন মিয়া, সুফিয়া বেগম এবং কাইয়ুম মিয়া মাঠে ধান কাটতে যান পরিবারের আরও ৩ সদস্যকে নিয়ে। দুপুর ১২টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ৩ জন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হন আরও ৩ জন। নিহত সুফিয়া এবং ইমন সম্পর্কে মা-ছেলে।

স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

নরসিংদী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মাহমুদুল কবির বাশার বলেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতরা চিকিৎসাধীন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD