মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ভাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ

বিরল ভাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে সামিয়া আক্তার নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার বিকেলে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. সজীব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সামিয়া আক্তার পাবনার শাফারত আলীর মেয়ে। তিন ভাই-বোনের মধ্যে মেজো সন্তান তিনি। তিনি তার ব্যাচের মধ্যে মেধা তালিকায় প্রথম স্থানে ছিলেন। এ ছাড়া কিছুদিন আগে তার বিয়েও ঠিক হয়।

পরিবার ও বিভাগ সূত্রে জানা যায়, সামিয়ার এই রোগটি ২০২০ সালে দেখা দেয়। পরে এক বছর চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছিল। কিন্তু গত ছয় মাস আগে সামিয়া আবার অসুস্থ হয়ে পড়ে।

এ বিষয়ে বিভাগের সভাপতি ড. সজীব আলী বলেন, বেশ কিছুদিন আগে মেয়েটি অসুস্থ থাকায় আমার নিকট থেকে ছুটি নিয়েছিল। তবে আজ তার মৃত্যুর সংবাদ শুনতে হবে এতে প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সকলেই তার জন্য শোকাহত। সে রেজাল্টে ব্যাচের প্রথম ছিল। আমরা তার দাফনে অংশ নিতে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিকেলে একটি বাসে করে শিক্ষক-শিক্ষার্থীরা রওনা দেব।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD