বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে প্রাণ গেল বাংলাদেশির

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪ ৬:২৯ am

আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে এক বাংলাদেশি মারা গেছেন। রুহুল আমিন (৩৫) নামের ওই প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে থাকতেন।

রোববার (১২ মে) দুপুরে সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিডি নুরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

রুহুল আমিনের বাবার নাম হেদায়েত উল্যাহ। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। বাড়িতে তার মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।

সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী বলেন, দুবাই থেকে আমেরিকা যাওয়ার পথে রুহুল আমিন মেক্সিকো ও আমেরিকার সীমান্তে অসুস্থ হয়ে মারা গেছেন। সেখানে অবস্থানরত এক আত্মীয় বিষয়টি পরিবারকে জানিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আমিন দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। পরে আমেরিকা যাওয়ার স্বপ্নে অনেক টাকা ঋণ করেন। কিন্তু আমেরিকায় প্রবেশের আগেই মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে মারা যান। এখন তার মরদেহ দেশে আনতে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন স্বজনরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD