বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

ঋণের চাপে আমিরাতে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ১১:৫৮ am

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ঋণেয় চাপে আত্মহত্যা করেছেন মোহাম্মদ শিবলি সাদিক (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশি।

শনিবার (২৭ এপ্রিল) দেশটির রাজধানী আবুধাবির শেখ হামদান সড়কের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন।

শিবলির গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরের বাঞ্ছানগরে। তিনি ওই গ্রামের মৃত মুহাম্মদ হারুন উর রশিদের ছেলে।

শিবলির প্রতিবেশী মোহাম্মদ মনির জানান, শিবলি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন। কিছুদিন আগে দেশ থেকে ঋণ নিয়ে আমিরাতে রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেন। সম্প্রতি তার ব্যাবসায়িক পার্টনার রিয়েল এস্টেটে বিনিয়োগ করা সব অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যান। ঋণের চাপ ও পার্টনারের কাছে প্রতারিত হয়ে হতাশায় ভুগছিলেন শিবলি।

তিনি বলেন, পরে হতাশাগ্রস্ত হয়ে আত্মহননের মতো কঠিন সিদ্ধান্ত নেন শিবলি। শিবলি তার গ্রামের মো. আবুল কাশেমের মেয়ে তানজিনা আফরিনকে বিয়ে করেছিলেন। তাদের কোনো ছেলে-মেয়ে নেই।

এ বিষয়ে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত শ্রম কাউন্সেলর লুৎফুন নাহার নাজীম বলেন, মৃত্যুর খবর আমরা জেনেছি। তার মরদেহ এখন বানিয়াছের কেন্দ্রীয় মর্গে রয়েছে।

দেশটির আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দেশে পৌঁছাতে দূতাবাস দ্রুত পদক্ষেপ নেবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দ্রুত তৈরি দেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD