বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

কুয়েত থেকে আর দেশে ফেরা হলো না জহিরুলের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ৫:১৭ am

কুয়েতে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার চান্দের চর এলাকায়।

রোববার (২৮ এপ্রিল) রাতে কুয়েতের সেবদি এলাকায় একটি মার্কেটের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন এই বাংলাদেশি।

জানা যায়, কুয়েতে সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফেরার কথা ছিল জহিরুল ইসলামের। কিন্তু দেশে আর জীবিত ফেরা হলো না। তার আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো।

বর্তমানে জহিরুলের মরদেহ মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD