রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:১১ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের মধুপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বোয়ালী গ্রামের সিহাব মিয়ার ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) এবং ময়মনসিংহের খাগডহর গ্রামের হায়দার আলীর ছেলে তানভীর (২৫)।

মধুপুর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান বলেন, বনি আমিন ও তানভীর মোটরসাইকেলযোগে ধনবাড়ী থেকে মধুপুর যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD