রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সিঙ্গাইরের সাহরাইল বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজারে অগ্নিকাণ্ডে একটি সরিষা ভাঙ্গানোর মিলসহ ছোট বড় অন্তত ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়েগেছে নগদ টাকা সহ দোকানে থাকা মালামাল। স্থানীয়দের ধারণা মতে অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ৭০-৮০লাখ মালামাল পুড়ে গেছে মিল মালিকের। ওই মিল মালিকের নাম আনোয়ার হোসেন।

শুক্রবার (৯ফেব্রুয়ারি) আনুমানিক রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে ৪০মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মোহাম্মদ শাকিল, আজিজুল শিকদার, মগর আলী, ডা. সিদ্দিক, পান গোপাল, মালেক, সাকিল, পল্লাশ শাহ, কুদ্দুস, পবন, মিস্টার, কালাম।

তবে ঠিক কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, এবিষয়ে প্রতক্ষ্যদর্শিরা কেউ কিছু বলতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে সবাই ধারণা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে হইহোল্লার শব্দ পেয়ে তারা ছুটে আসেন। এসেই দেখেন ধাউ ধাউ করে আগুন জ্বলছে। রাত প্রায় পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ৪০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনের মালিক আমজাদ হোসেন বলেন, রাত ৩টার দিকে তিনি আগুন লাগার খবর পান। তবে কিভাবে আগুন লেগেছে তিনি জানতে পারেননি।

সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ ইসতিয়াক আহমেদ আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ জানা যায়নি।

অনেকের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন গেলে থাকতে পারে, এবিষয়ে ইসতিয়াক আহমেদ জানান, মিল মালিক জানিয়েছেন, তিনি রাতে মিল বন্ধ করার সময় মেইন সুইচ অফ করে রেখেছিলেন। মেইন সুইচ অফ থাকলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা নয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD