সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

এবার বিয়ে আইন লঙ্ঘনের দায়ে ইমরান ও তার স্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ

এবার বিয়ে আইন লঙ্ঘনের দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা খানকে সাত বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। শনিবার দেশটির একটি আদালত এ রায় দিয়েছে।

এ নিয়ে চলতি সপ্তাহে ইমরানের বিরুদ্ধে তিনটি মামলার রায় দেওয়া হলো। ৭১বছর বয়সী খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার জন্য ১০ বছর এবং রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রি করার জন্য স্ত্রীর সাথে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, বিয়ে আইন লঙ্ঘনের দায়ে দুজনের প্রত্যেককে পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছিল, বুশরা তার পূর্ববর্তী স্বামীকে তালাক দিয়ে ইমরান খানকে বিয়ে করার সময় ‘ইদ্দত’ পালন করেননি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হওয়ার সাত মাস আগে ২০১৮ সালের জানুয়ারিতে একটি গোপন অনুষ্ঠানে বুশরার সঙ্গে বিবাহ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ইমরান খান।
ভিন্নবার্তা ডটকম/এন

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD