রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

পুরান ঢাকায় জমকালো আয়োজনে ঢাকাইয়াদের পিঠার উৎসবমেলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪ ৫:১৬ পূর্বাহ্ণ

জসিম উদ্দিন সরকার,ঢাকা, হামো ঢাকাইয়া সোব্বাসী সামাজিক সংগঠন কা আয়োজনে ঢাকাইয়া পিঠা পারাব উৎসব মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ে এই পিঠা উৎসাবের আয়োজন করা হয়। উক্ত উৎসবে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন।

সংগঠনের সভাপতি হাজী মোঃ সামির উদ্দিনের সভাপতিত্বে ও হাজী আব্দুল কারিম ঢাকাইয়া, আলী আহমেদ,
মোঃ জাবেদের যৌথ পরিচালনায় পিঠা পারাব উৎসব মেলা প্রধান অতিথি ছিলেন ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম, আদুন ইসলাম, বাবুল মিয়া, সুমন আহমেদ, ইউনুস আলী, হাজী শহীদুল্লাহ, বসির উদ্দিন, আমির হোসেন, আক্তার জাহান, নাসরিন বেগমসহ অনেক নামি দামি পুরান ঢাকার মানুষ উপস্থিত ছিলেন।

এদিন শত রকমের পিঠা প্রদর্শন করা হয়। পিঠা পারাব উৎসব মেলায় শত বছরের পুরোনো পিঠাও দেখা গিয়েছে। উৎসবে ছিল নাচ গান আবৃত্তি সহ নানা আয়োজন। জী, এ, ওসমানী বাবলুর সৌজন্যে গানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD