রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ঘোড়ায় চড়ে আসলেন বর, বউ নিয়ে গেলেন পালকিতে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪ ৫:২৭ পূর্বাহ্ণ

সোনালী শেরওয়ানি পরে ঘোড়ায় চড়ে বর গেলেন বিয়ে করতে। সব আয়োজন শেষে নববধূ বহনকারী পালকি ছুটছে গ্রামের পথ ধরে। ঘোড়ায় চড়ে বর, আর বেহারার কাঁধের পালকিতে বউ। লাল ঘোমটার লাজুক বধূর রাঙা মুখ দেখতে গ্রামীণ সড়কে মানুষের অন্ত ছিল না।

গ্রাম বাংলার চিরায়ত প্রথা পালকি চরে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার আগে শ্বশুর বাড়ি যান পটুয়াখালী বাউফলের এক নববধূ। আদি বাংলার পুরোনো সাজে এই বিয়ের আনুষ্ঠানিকতায় উচ্ছ্বাসের কমতি ছিল না।

জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ডে আনজু সিকদারের ছেলে মো. রুবেল সিকদার (৩০) বিয়ে করেন একই ওয়ার্ডের মো. আব্দুর রবের কন্যা ইয়ানুর আক্তারকে (২০)। পারিবারিকভাবে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ওই গ্রামের বাসিন্দা হারুন খান বলেন, ‘আজকাল গ্রামে এ ধরনের বিয়ের অনুষ্ঠান চোখে পড়েনা। বর ঘোড়ায় চড়ে শ্বশুরবাড়ি এসে পালকিতে করে বউ নিয়ে গেছেন। এগুলো আমরা আগে সিনেমায় দেখতাম। আজ বাস্তবে দেখে ভালোই লেগেছে। ওই নব দম্পতির জন্য শুভ কামনা রইল।

বর মো. রুবেল সিকদার বলেন, ৮০’র দশকে পালকি ছিল,পালকিতে করে বউ নিত, আজকের এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি এ আয়োজন করেছি।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD