সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

মহাসড়কে জরুরি অবতরণ করল বিমান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় মহাসড়কে জরুরি অবতরণ করেছে একটি ছোট বিমান। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে ওয়াশিংটনের ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি ছেড়ে আসে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি একটি মহাসড়কে অবতরণ করাতে বাধ্য হন পাইলট। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ভার্জিনিয়া রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুপুর ১টার দিকে তাদের কাছে খবর আসে, লোডাউন কাউন্টি পার্কওয়েতে একটি বিমান জরুরি অবতরণ করছে। বিমানটি এ মহাসড়কের যে স্থানে অবতরণ করেছে, সেখান থেকে বিমানবন্দর মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত।

পুলিশ জানিয়েছে, বিমানের সঙ্গে কোনো গাড়ির সংঘর্ষ হয়নি। ক্ষয়ক্ষতির মধ্যে যেটি হয়েছে সেটি হলো— সড়কের গার্ডরেইল ভেঙে গেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD