বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন পর্যটক আহত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পর্যটকদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।