রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

কালোটাকার কাছে পরাজিত হয়েছি: মমতাজ বেগম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ৬:১১ পূর্বাহ্ণ

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ: মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর, আংশিক মানিকগঞ্জ) আসনে পরাজিত আওয়ামীলীগ প্রার্থী মমতাজ বেগম বলেছেন কালোটাকা আর বিএনপি জামাতের কাছে তিনি পরাজিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

এবারের নির্বাচনে নৌকা প্রতিকের হেভিওয়েট প্রার্থী মামতাজ বেগম একই দলের সতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর কাছে প্রায় ছয় হাজার ভোটে পরাজিত হন।

দেওয়ান জাহিদ আহম্মেদ ছাড়াও আওয়ামীলীগের আরও তিনজন সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন। এরমধ্যে ছিলেন সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ান সফিউল আরেফিন টুটুল এবং সাহাবুদ্দিন আহম্মেদ চঞ্চল।
গতকাল মঙ্গলবার মমতাজ বেগমের সমাবেশে উপস্থিত ছিলেন সতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান হান্নান ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান শফিল আরেফিনের পক্ষে উপস্থিত এডভোকেট লুৎফর রহমান।

সমাবেশে মমতাজ বেগম বলেন, যিনি নির্বাচিত হয়েছেন তিনি আওয়ামীলীগের লোক নন। টাকা পয়সায় দিয়ে তিনি আওয়ামীলীগের কিছু নেতা কর্মীকে কিনে নিয়েছেন। নির্বাচনের পরথেকেই তিনি আওয়ামীলীগের নেতা কর্মীদের ওপর অত্যাচার শুরু করেছেন। তিনি আরও বলেন এদের প্রতিরোধ করতে হলে এখনই মাঠে নামতে হবে।

তিনি আরো বলেন, ট্রাক মার্কা আওয়ামী লীগের কোন ভোট পাননি, জামাত বিএনপির ভোটে তারা নির্বাচিত হয়েছে।

সমাবেশে উপস্থিতি পরাজিত স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান হান্নান বলেন , আমরা সত্যিকারের আওয়ামীলীগ কর্মী। আওয়ামীলীগের কোন নেতা ,কর্মী, সমর্থকের ওপর কোন হামালা সহ্য করবোনা।

সমাবেশে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি শহিদুর রহমান শহিদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD