মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

রিয়াদের বহুতলে হুথি হামলা, আহত ১১

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশচুম্বী এক ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রিয়াদের আকাশচুম্বী ওই ভবনে হামলার ঘটনা ঘটে বলে দেশটির সিভিল ডিফেন্স গণমাধ্যমকে জানান। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই হামলা নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, হুথি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং তীব্র অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই হামলার ফলে আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। সৌদি কর্তৃপক্ষ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দেশের আকাশসীমা ও ভূখণ্ড সুরক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD