মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

বান্দরবানে কঠিন চীবর দানোৎসবে পুণ্যার্থীর ঢল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব। মঙ্গলবার সকাল থেকে রাজগুরু বৌদ্ধ বিহারে এই উৎসবের আয়োজন করা হয়। পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনপদে এই উৎসবকে কেন্দ্র করে পুণ্যার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা ঐতিহ্যবাহী পোশাকে রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে সমবেত হতে শুরু করেন। দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্যে ছিল বুদ্ধ পূজা, ত্রিংসণ দান, সঙ্ঘদান, কঠিন চীবর দান এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা। পাহাড়ি এই জনপদে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের ধর্মীয় উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থেকে বৌদ্ধ ভিক্ষুরা কঠিন চীবর দানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ করেন। তারা বলেন, এই দানোৎসবের মাধ্যমে আত্মশুদ্ধি এবং পারস্পরিক মৈত্রী ও অহিংসার বাণী ছড়িয়ে পড়ে সমাজে। উৎসবের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর ছিলেন। দিনভর পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো বিহার প্রাঙ্গণ।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD