কৃত্রিম বুদ্ধিমত্তার এ যুগে সফটওয়্যারের গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্য নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং বা স্কোয়াট বাংলাদেশ। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন ঢাকায় দিনব্যাপী এ সম্মেলনে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদরা অংশ নেবেন। আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে।
বর্তমান প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসারের ফলে সফটওয়্যার খাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দিন দিন পরিবর্তিত হচ্ছে। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও পেশাজীবীরা আধুনিক সফটওয়্যার টেস্টিংয়ের নানা কৌশল, অটোমেশন এবং গুণগত মান রক্ষার উপায় নিয়ে আলোচনা করবেন। আয়োজকদের মতে, দেশের সফটওয়্যার শিল্পকে বিশ্বমানের করে গড়ে তুলতে এবং তরুণ প্রকৌশলীদের আন্তর্জাতিক মানদণ্ডে প্রস্তুত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি থাকবে একাধিক প্যানেল আলোচনা এবং প্রায়োগিক সেশন। যেখানে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ও গবেষকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। দিনব্যাপী এই আয়োজনে প্রযুক্তিপ্রেমী ও সফটওয়্যার প্রকৌশলীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাবে।
আরববাংলা টিভি