মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সহিংসতা গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনপ্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের চালানো সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত এক সপ্তাহে যে ধরনের সহিংসতা ও হানাহানি চালানো হয়েছে, তা কোনোভাবেই সমর্থন করতে পারে না ইউরোপীয় ইউনিয়ন। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

সাংবাদিকদের বলেছেন, ২০২৪ সালের সংঘটিত সব সহিংসতার সঠিক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সার্বিক গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠনে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD