সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

জুলাই নেতৃত্বদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি নাহিদের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ২:০০ পূর্বাহ্ণ

পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বের ওপর একের পর এক হামলা চালাচ্ছে কার্যত নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি জানিয়েছেন যে, এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন ন্যক্কারজনক ঘটনা ঘটাতে সাহস না পায়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণ ও ছাত্রনেতাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। পরাজিত শক্তির এই আস্ফালন কোনোভাবেই বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জুলাইয়ের বিপ্লবের অর্জন রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্র-জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে কোনো অপরাধী বা ষড়যন্ত্রকারীর ঠাঁই হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি। একই সাথে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো ধরনের উসকানির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এই এনসিপি নেতা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD