ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর নির্মিত অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরোনো সেতুর চট্টগ্রামমুখী লেন জরুরি ও ঝুঁকিমুক্ত মেরামতকাজের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মহাসড়কে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
রোববার বিকেল ৫টা থেকে সেতুটির ওই অংশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে বলে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান। সেতুর স্থায়িত্ব বৃদ্ধি এবং ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই এই জরুরি রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে।
এদিকে সেতুটির একটি লেন বন্ধ থাকায় মহাসড়কের এই অংশে দীর্ঘ যানজটের আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণের কাজ চলছে বলে ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে। দ্রুততম সময়ের মধ্যে মেরামতকাজ শেষ করে লেনটি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আরববাংলা টিভি