সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ আবদুল্লাহ বাণিজ্যিক এলাকার একটি টাওয়ারে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় এ ধরনের হামলাকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়, বাংলাদেশ সবসময় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বেসামরিক নাগরিকের ওপর হামলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পোষণ করে। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় দ্রুত এই সংঘাতের অবসান ঘটবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরে আসবে।
আরববাংলা টিভি