শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ দূত ফারিদা শহীদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ

শিক্ষার অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করতে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ দূত ফারিদা শহীদ। চার ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন এবং শিক্ষা খাতের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করবেন।

জাতিসংঘের এই বিশেষ দূতের সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বর্তমান প্রেক্ষাপটে দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার, শিক্ষার মান উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে তার এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশের শিক্ষাখাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে বর্তমানে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের এই সময়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে শিক্ষাখাতের উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনার পথ উন্মুক্ত হয়েছে।

সফরকালে ফারিদা শহীদ সরকারের নীতিনির্ধারক ছাড়াও শিক্ষাবিদ, গবেষক এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করার চ্যালেঞ্জগুলো তিনি সরেজমিন খতিয়ে দেখবেন বলে জানা গেছে। পাশাপাশি, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ এবং শিক্ষক সমাজের অধিকার সুরক্ষার বিষয়গুলোও তার আলোচনায় প্রাধান্য পাবে।

উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শাসনের জাঁতাকলে পিষ্ট হয়ে দেশের শিক্ষাঙ্গনগুলোতে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এমন একটি সময়ে জাতিসংঘের বিশেষ দূতের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে দেশের শিক্ষাব্যবস্থার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সফর শেষে তিনি একটি প্রতিবেদন প্রকাশ করবেন যেখানে বাংলাদেশের শিক্ষার অধিকার বাস্তবায়নের চিত্র স্পষ্টভাবে ফুটে উঠবে।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD