শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

রেলওয়ের টিকিটিংয়ে নতুন টেন্ডার এবং কমিউটার ট্রেন চালু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ

আগামী জানুয়ারিতেই বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে রেলওয়ের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাদের সঙ্গে চুক্তি নবায়নের কোনো সুযোগ না রেখে নতুন সেবাদাতা নিয়োগে এরই মধ্যে উন্মুক্ত দরপত্র বা টেন্ডার আহ্বান করা হয়েছে।

শুক্রবার রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট কতৃপক্ষ এই তথ্য জানায়। যাত্রীদের উন্নত সেবা প্রদান এবং টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে রেল খাতের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, নতুন এই টেন্ডারের মাধ্যমে আন্তর্জাতিক মানের কোনো প্রতিষ্ঠানকে টিকিটিংয়ের দায়িত্ব দেওয়া হবে যাতে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়। এছাড়া দেশের সাধারণ মানুষের যাতায়াত আরও সহজলভ্য করতে খুব শীঘ্রই বেশ কিছু নতুন লোকাল ও কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, রেল খাতের এই আধুনিকায়ন দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে। অতীতে কার্যকরী নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে রেল খাতের উন্নয়ন শুধু কাগজে-কলমে থাকলেও বর্তমানে বাস্তবভিত্তিক ও জনবান্ধব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD