শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

ইরানের কেশম দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ

ইরানের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে তেহরান। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দ্বীপটির নিকটবর্তী জলসীমায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তা বাহিনী গণমাধ্যমকে জানান।

এই আকস্মিক হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে এই ঘটনাকে উসকানিমূলক ও আঞ্চলিক সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করা হয়েছে। আন্তর্জাতিক ভূরাজনীতিতে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই জলসীমায় মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর থেকেই পরিস্থিতি থমথমে ছিল।

বিশ্লেষকদের মতে, কেশম দ্বীপের নিকটবর্তী এলাকায় এই ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের চলমান বৈরিতা এবং সামরিক মুখোমুখি অবস্থাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD