শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ওড়িশায় আঘাত হানল ঘূর্ণিঝড় আকভান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

ভারতের ওড়িশা রাজ্যের গোপালপুর উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’। স্থলভাগে প্রবেশের সময় এর তীব্রতা কিছুটা হ্রাস পেলেও এর প্রভাব বেশ মারাত্মক আকার ধারণ করেছে। ঝড়ের প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়েছে।

ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের সুরক্ষায় স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ওড়িশা ও পশ্চিমবঙ্গের ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলাগুলো থেকে ইতিমধ্যে প্রায় ৩ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। রাজ্যগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা দল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে তৎপর রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলবর্তী সমুদ্র বন্দরগুলোতে স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুত রয়েছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD