শিশুদের মসজিদমুখী করা এবং জামাতের সঙ্গে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে উৎসাহিত করতে একটি ব্যতিক্রমধর্মী প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে হাবিব ফাউন্ডেশন। সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে গভীর ইতিবাচক সাড়া ফেলেছে।
এ উদ্যোগের অংশ হিসেবে টানা ৪০ দিন নিখুঁতভাবে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ১৮ জন শিশুকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে এলাকার কোমলমতি শিশুদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার এক অভূতপূর্ব উৎসাহ লক্ষ্য করা গেছে, যা তাদের দৈনন্দিন রুটিনেও বড় ধরনের পরিবর্তন এনেছে।
গত শুক্রবার বাদ জুমা আয়োজিত এক জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে কৃতিত্বপূর্ণ অবদান রাখা চারজন শিশুকে একটি করে নতুন সাইকেল উপহার দেওয়া হয় এবং বাকি ১৪ জন শিশুকে বিভিন্ন আকর্ষণীয় শিক্ষণীয় উপহার প্রদান করা হয়।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার মুরুব্বিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সাংবাদিকদের জানিয়েছেন, এই ধরনের সৃজনশীল কার্যক্রমের ফলে তরুণ সমাজ ও শিশুরা বিপথগামিতা থেকে দূরে থাকবে এবং ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বেড়ে উঠবে। হাবিব ফাউন্ডেশনের পক্ষ থেকেও ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমুখী ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
আরববাংলা টিভি